আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নলগোড়া শরীফ বাড়ী স্কুলে দশম-কে হারিয়ে নবম শ্রেণী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ॥
দৌলতখান উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খোলায় নবম শ্রেণী ২-১ গোলের ব্যাবধানে দশম ষ্রেণীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জানা গেছে, জানা গেছে বিগত এক সপ্তাহ যাবত নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়। লিগ পর্যায়ের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নবম ও দশম শ্রেণী ফাইনালে পৌছায়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপভোগ করার জন্য বিদ্যালয়ের মাঠে স্কুল কমিটির সভাপতি মোঃ আলমগীর মাস্টার, সাবেক সভাপতি ছিদ্দিক শরীফ, প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই লালুসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক, বর্তমান শিক্ষার্থী এবং বিগত বছর যারা সফলতার সাথে পাশ করে গেছে তারাও অংশগ্রহণ করে।

দুপুরের দিকে খেলা শুরু হলে উভয় দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। এক দল অপর দলকে গোল দিতে মরিয়া হয়ে উঠে। উভয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লেখা অনুষ্ঠিত হয়। এক দল অপর দলকে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। প্রথমার্ধেই ২টি গোল করে দশম শ্রেণী এগিয়ে যায়। এ সময় তাদের পক্ষের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস আর বাঁশি বাজিয়ে পুরো মাঠ মাতিয়ে রাখে।


দ্বিতীয়ার্ধের খেলার এক পর্যায়ে নবম শ্রেণী একটি গোল করে ব্যবধান কমায়। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। নির্ধারিত সময়ের ঠিক আগ মূহুর্তে আরেকটি গেলা করে নমব শ্রেণী খেলায় সমতা আনে। এ সময় দু’দলের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করলেও পরবর্তীতে তা উপস্থিত গনমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধান করা হয়। পরবর্তীতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যার ফলশ্রুতিতে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে নবম শ্রেণী ২-১ গোলের ব্যবধানে দশম শ্রেণীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় নবম শ্রেণীর শিক্ষার্থী ও সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।


খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর মাস্টার, সাবেক সভাপতি ছিদ্দিক শরীফ, প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই লালুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ শরীফ হোসাইন। সহকারী হিসেবে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ ছাব্বির ও শাকিল। পুরো টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাম কৃষ্ণ সিং, আতিকুর রহমান মিরাজ ও রেজাউল করিম দোলন। ফাইনাল খেলায় বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।