সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
আনন্দঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এই উপলক্ষ্যে গীতাপাঠ, পূজা অর্চনা, আরতি কীর্তন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। অসংখ্য ভক্ত রথের দড়ি ধরে অংশগ্রহণ করেন। শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মনোরঞ্জন বর্মন।
বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ দাসের নেতৃত্বে রথটি পৌর বাজারের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রিয় মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কেন্দ্রিয় মন্দিরে সভাপতি বাবু নারায়ন কর্মকার, সম্পাদক নীল রতন দেসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও ভক্তরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।