টানা বৃষ্টিতে মাটিতে মিশল চরফ্যাশনের তরুণ উদ্যোক্তা ফাহাদের স্বপ্ন
দৌলতখানে জামায়াতের ইউনিট সমাবেশ অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার সাংগঠনিক থানার সকল ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার (১১ জুলাই) উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলে।
উপজেলা মডেল মসজীদের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ.ক.এম. ফখরুদ্দিন খান রাজি। এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওয়ালিউল্লাহ কবির সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৌলতখান উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে ইউনিট কে শক্তিশালী করার বিকল্প নেই। ইউনিট সংগঠনের মূলশক্তি। এজন্য ইউনিটের প্রতি অধিক গুরুত্বারোপ করতে হবে।
