বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান

ভোলায় গরিব, দুস্থ ও অসহায় সাত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৬২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চেক গ্রহণের পর উপকারভোগীরা চিকিৎসার জন্য এ সহায়তা পাওয়ায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
