ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন
দৌলতখানের খায়েরহাট ৩০ শয্যা হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট ৩০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
শনিবার (২৯ আগস্ট) হাসপাতালটি পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে অবগত হন। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন সিভিল সার্জন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
