লালমোহন ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন : সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণ পাড়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহীন কুতুব ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান রাহাত নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয় তালুকদার ভবনের দোতলায় কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্রের উপদেষ্টা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তামিম তালুকদার, সহ-সম্পাদক ফাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আরিফিন, ক্রীড়া সম্পাদক সাফওয়ান হোসাইন তাহনান, সহ-ক্রীড়া সম্পাদক শান্ত, প্রচার সম্পাদক মো. তিহান, সহ-প্রচার সম্পাদক মো. রাওহা, দপ্তর সম্পাদক মো. আবু বকর, সহ-দপ্তর সম্পাদক মো. তাসরিফ, কোষাধ্যক্ষ মো. সালমান।
এদিকে নতুন এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম ও খেলাধুলা পরিচালনা করে আসছে।
