ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম বাপ্তা ৬ নম্বর ওয়ার্ডের পরানগঞ্জ বাজার থেকে কলঘাট বাজারগামী সড়কের পেয়ার খান মোড় সংলগ্ন আ. হক মাঝি বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মো. সুজন (২৫), পিতা: নুর ইসলাম, মাতা: সমীরননেছা, চরনোয়াবাদ চৌমুহনী ৯ নম্বর ওয়ার্ড এবং মো. জাহিদ (২৮), পিতা: মৃত শাজাহান, মাতা: নুরজাহান, চরনাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।