ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় থানা এলাকা থেকে সিআর-৯৪/১৬, প্রসেস নং-১২৮/১৭, রিসিভ নং-১১/২৬ এর ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং সিআর-১২১/১৬, প্রসেস নং-৮/১৭, রিসিভ নং-৯/২৬ এর ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোট ২ (দুই)টি সাজা পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক আসামি মোঃ সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ২ (দুই)টি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সামছুদ্দিন, পিতা মোঃ ছিদ্দিক (সফিকুর রহমান), সাং দক্ষিণ চরপাতা, ৮নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা, থানা ও জেলা—ভোলা।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
