সর্বশেষঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মনপুরার হুমায়রার কৃতিত্ব

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ের অংক দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ভোলার মনপুরা উপজেলার এক শিক্ষার্থী। সে মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আফিফা সিদ্দিকা হুমায়রা।

শিক্ষা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে অংক দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে হুমায়রা। প্রত্যন্ত দ্বীপাঞ্চল মনপুরা থেকে জাতীয় পর্যায়ে এমন সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীরা বলছেন, দ্বীপাঞ্চলের একজন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে অংক দৌড়ের মতো প্রতিযোগিতায় সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তারা হুমায়রার এ অর্জনকে মনপুরাবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গণিতে বিশেষ আগ্রহ রয়েছে হুমায়রার। নিয়মিত অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমেই সে এ সাফল্য অর্জন করেছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মাঝেও আনন্দের আবহ তৈরি হয়েছে।

আফিফা সিদ্দিকা হুমায়রার এ সাফল্যে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।