ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
চরফ্যাশনের পৌর ভবনের প্রজেক্টর চালুর দাবী জানিয়েছেন স্থানীয়রা

আমজাদ হোসেন ॥
৫ই আগষ্ট-২০২৪ শেখ হাসিনা পতনের পরবর্তী ২২ মাসেও চালু হয়নী চরফ্যাশন পৌরসভা ভবনের উপরে লাগানো দৃষ্টিনন্দন প্রজেক্টরটি। স্থানীয়দের ভাষ্যমতে চরফ্যাশন ফ্যাশণ স্কয়ার ও জ্যাকব টাওয়ারের পাশে চরফ্যাশন পৌরসভার উপরে নির্মিত প্রজেক্টরে স্থানীয় জনসাধারণ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন মেগা ইভেন্ট দেখানো হতো। কিন্তু ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর পৌরসভার প্রজেক্টরটি নষ্ট হয়ে যায় যা ঠিক করার জন্য একাধিকবার পৌর কর্তপক্ষকে বলা হলেও তারা আমলে নেয়নী, কোন ব্যবস্থা গ্রহন করেনী। যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রজেক্টরটি পুনরায় চালুর দাবী জানান।
ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে মেগা ইভেন্ট ফুটবল বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসছে। মানুষের মধ্যে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়েছে আর এই ফুটবল উন্মাদনাকে সামনে রেখে সবার সম্মিলিতভাবে খেলা দেখার কথা চিন্তা করে প্রজেক্টরটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি অর্থ সংকটের বিষয়টি সুরাহা করে প্রজেক্টরটি ফুটবল বিশ্বকাপের আগে মেরামতের কথা জানান।
