যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন চরফ্যাশনের শাহাদাত মঞ্জু

চরফ্যাশন সংবাদদাতা ॥
জাতীয় যুব শক্তি এনসিপির প্রথম কাউন্সিলে ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সিদ্ধান্ত দলটির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি এনসিপির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন হয় এতে সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং শাহাদাত খন্দকার মঞ্জু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে পুনর্গঠন করা হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাতীয় যুব শক্তি এনসিপি আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহাদাত খন্দকার মঞ্জু দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেন। জাতীয় নাগরিক কমিটির সময় তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক, জাতীয় যুব শক্তি এনসিপি কেন্দ্রীয় সংগঠক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি জাতীয় যুবশক্তি এনসিপির একজন সাবেক কেন্দ্রীয় সংগঠকও।
তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা ও কর্মী ব্যবস্থাপনায় তার ভূমিকা উল্লেখযোগ্য। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ। নতুন দায়িত্ব ও গুরুত্ব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে তার প্রধান দায়িত্ব হবে-বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করা। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন। দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা বিশ্লেষকদের মতে, বরিশাল অঞ্চলে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এই পদে একজন মাঠপর্যায়ে অভিজ্ঞ নেতাকে নির্বাচন করা হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দল হিসেবে এনসিপি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন পর্যায়ে পুনর্গঠন ও নেতৃত্ব পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে মঞ্জুর মতো তৃণমূলভিত্তিক জেলা ও বিভাগীয় গ্রহণযোগ্য নেতার পদায়ন দলটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।