ভোলায় নৌযান শুমারি কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মঞ্জুর আলম ॥
নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নৌযান শুমারি কার্যক্রম উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ভোলা শহরের খালপাড়ে রোটে আনন্দ কমিটি সেন্টারে নৌ পরিবহন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আহমদ, কমান্ডার বিএন, প্রকল্প পরিচালক (এসডিএমসিপি), নৌপরিবহণ বিভাগ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নৌযান শুমারির গুরুত্ব, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভোলা জেলার বিভিন্ন উপজেলার নৌযান মালিক ও শ্রমিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের নৌখাতকে আরও আধুনিক, কার্যকর ও নিরাপদ করা সম্ভব।
জানা গেছে, আগামী ৪ মে থেকে নৌযান শুমারির লিস্টিং অপারেশন শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে। দেশের সার্বিক উন্নয়নে এ শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। কর্মশালায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং নৌখাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।