সর্বশেষঃ

বিশ্বকাপ ঘিরে ভোলায় ব্রাজিল সমর্থকদের উন্মাদনা

স্টাফ রিপোর্টার ॥
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ভোলায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তর্ক-বিতর্কের মধ্যেই এবার মাঠে নেমেছেন ব্রাজিল ভক্তরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে সবুজ-হলুদ পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়ক। রোববার (১ জুন) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল বহর নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’ পূরণ করতে সক্ষম হবে। র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপ এলেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে।
সমর্থকদের দাবি, বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড় উপহার দিয়েছে ব্রাজিল। তাই দলটির প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন সবসময়ই অব্যাহত থাকবে। তাদের ভাষ্য, মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়েই বোঝা যাচ্ছে—বিশ্বকাপের আবহ ইতোমধ্যে ভোলাজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।