সর্বশেষঃ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং জালসহ অবৈধ বোট জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও তিনটি ট্রলিং জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) রাত ১০টার দিকে চরফ্যাশন থানার সামরাজ মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ০১ (এক)টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিনটি ট্রলিং জাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা জাল ও ট্রলিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।