বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ভোলায় দোয়া মাহফিল

বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৩১ মে) বাদ আছর ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের সাফিয়া খাতুন মাউৎ বাড়ী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি উপদেষ্টা মো আকবর, সাধারণ সম্পাদক মো. এমরান, সদস্য মো. শরীফ, মো. ইব্রাহিম শরীফ, যুবদল নেতা আক্তার হোসেন, মো. জসিম,
সেচ্ছাসেবক দল নেতা মো. সোহরাব, মো. মানসুর মোল্লা প্রমুখ।
দোয়া মোনাজাতে বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ও বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট প্রয়াত শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরোয়ার।
