ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলার পরানগঞ্জ বাজারে অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলার উত্তরের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র পরানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস ও প্রাথমিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থাপন করা হয়েছে আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। সোমবার (২৫ মে) দুপুরে পরানগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২০২৫-২৬ অর্থ বছরের উপজেলা ওয়ারী ১ম পর্যায়ের ৩৭ নম্বর প্রকল্পের আওতায় এবং বাজার ব্যবসায়ীদের অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল হুদা খোকা মিয়া, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিপি এডভোকেট মোঃ ইউসুফ হোসেন, পরানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক মোঃ সামছুদ্দিন কাজী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মাহাফুজুর রহমান স্বপন, পরানগঞ্জ বাজার মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার, পরানগঞ্জ জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আবদুর রহিম মাস্টার, প্রধান শিক্ষক গোলাম কাদের মজনু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, জাকির হোসেন মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরানগঞ্জ বাজার ভোলার উত্তরের একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার। এখানে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। ফায়ার সার্ভিসকে খবর দিলেও সদর থেকে আসতে আসতে অনেক সময় দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। এই জানমালের নিরাপত্তার কথা চিন্তা করেই টিআর প্রকল্প ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপন করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো অগ্নিসংযোগের ঘটনায় প্রাথমিক অবস্থায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয়রা ভোলার উত্তরের বড় বাজারগুলোর নিরাপত্তার স্বার্থে পরানগঞ্জ বাজারের আশেপাশে একটি স্থায়ী ফায়ার সার্ভিস অফিস স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তারা মনে করেন, একটি ফায়ার স্টেশন এই অঞ্চলে স্থাপিত হলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। এই উদ্যোগের ফলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
