ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
ভোলা জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ মে) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ৪৮তম বিসিএস এর মাধ্যমে নবনিযুক্ত মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত ২৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশ নেন। প্রশিক্ষণে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ চিকিৎসক তৈরির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, বাংলাদেশে যে মৃত্যু হয়, তার মধ্যে ৭১% মারা যায় অসংক্রামক রোগে, যেমন- ডায়াবেটিস, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার। এ সকল রোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে আমাদেরকে নিন্মোক্ত বিষয়গুলো বর্জণ করা প্রয়োজন। যেমন- ১) অতিরিক্ত লবন পরিহার। ২) চর্বিযুক্ত খাবার, কোমল পানীয় পরিহার। ৩) তামাকজাত পণ্য, মাদক পরিহার করুন।
এ সকল সমস্যা থেকে বেঁচে থাকতে হলে আমাদের করনীয়- ১) সুষম খাবার, শাক- সবজি, মৌসুমি ফল খাওয়া। ২) পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম। ৩) ওজন নিয়ন্ত্রণ রাখা।
