দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলার রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণের জন্য একদিনের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসকক্ষে অর্ধবেলা এই প্রশিক্ষণ কর্মশালায় সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের সহকারি মোঃ ইকবাল হোসেন, বাংলাবাজার দলিল লিখক সমিতির সভাপতি মোঃ সফিউল্যাহ।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাব-রেজিস্ট্রি অফিসের সনদ প্রাপ্ত সকল দলিল লেখকদের উদ্দেশ্যে প্রশিক্ষক মোঃ মামুন সিকদার বলেন, মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে যে জমি ক্রয় করেন, সেটা বংশ পরমপরায় নির্বিঘ্নে ভোগদখলের জন্য রেজিস্ট্রি করতে, একজন দলিল লেখকের শরনাপন্ন হন। একজন দলিল লেখক হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে, ঐ জমির সমস্ত কাগজপত্র পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে দলিল লিখে সঠিক বাজার মূল্য নির্ধারণ করে স্ট্যাম্প ফি এবং রেজিস্ট্রেশন ফি সহ যাবতীয় সকল সরকারি ফিসের টাকা সোনালী ব্যাংকে জমাদান পুর্বক পে-অডারের কপি দলিলের সাথে সংযুক্ত করে, সাব-রেজিস্ট্রারের এজলাসে দাখিল করা। একজন দলিল লেখক হিসেবে আপনাদের অবশ্যই এসব কার্য অত্যান্ত দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে, যাতে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা জন হয়রানির অভিযোগ না ওঠে।
তিনি আরও বলেন, কোনো কাগজপত্র বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই যিনি দায়িত্বে আছেন তার কাছে পরামর্শ নিতে পারবেন। তিনি দলিলের আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করবেন।
এসময় প্রশিক্ষনার্থী দলিল লিখক মঞ্জুর মোর্শেদ কে অভিভাবকের মাধ্যমে দলিল হস্তান্তরের নিয়ম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাবালকের (১৮ বছরের নিচে) সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী পিতা এবং পিতার অবর্তমানে মাতা বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকই কেবল সম্পত্তি হস্তান্তর করতে পারেন। সন্তানের কল্যাণে স্বাভাবিক অভিভাবকরা জমি বিক্রি করতে পারলেও, অন্যদের ক্ষেত্রে সম্পত্তি নিবন্ধনের পূর্বে অবশ্যই আদালতের পূর্বানুমতি গ্রহণ করতে হয়।
দলিলি লিখক মোঃ নাজমুল হাসান, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, বেলায়েত হোসেন, মোঃ জাবেদ, মোঃ মোসেদুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন প্রশিক্ষক মহোদয়কে দলিল রেজষ্ট্রশন সংক্রান্ত বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রশিক্ষক ধৈর্যের সঙ্গে সকল বিয়য়ের উত্তর প্রদান করেন।
দলিল লিখকগণ বলেন, বতর্মান সাব-রেজিস্ট্রার অত্যান্ত অভিজ্ঞ এবং একজন মানবিক অফিসার। তিনি দলিল লেখক এবং সেবা গ্রহিতাদের সাথে সব সময়ই অত্যান্ত বিনয়ী এবং ভদ্র ব্যাবহার করে সেবা প্রদান করে থাকেন। আমরা তার ব্যাবহারে সেবা গ্রহীতারা অত্যান্ত খুশি। আমরা মঙ্গল কামনা করি।
