সর্বশেষঃ

ভোলা তথ্য অফিসের উদ্যোগে দৌলতখানে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে ‘শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি খাতে ২০২৫-২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিকে (এপ্রিল-জুন/২০২৬ খ্রি.) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়া বাড়ির উঠানে সোমবার (১৮ মে) দুপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন ও স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন নশু। বৈঠকে বক্তারা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ, ফ্যামিলি কার্ড, নারীর জন্য তাড়ি, বৃক্ষরোপণ, অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণে নারীর অবদান, নারী ও শিশুর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, হামের টিকাদানে প্রান্তিক জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণ, শিশুর ০৫ ডোজ টীকা, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধান, পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ ও প্রতিকার, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল, নারীর শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সুষম খাবার, উদ্যান-ফসল চাষসহ বিভিন্ন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।