ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তি ॥
ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (১৫ মে) দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত হলেন মোঃ শরিফুল ইসলাম (২০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ৭নং ওয়ার্ডের মোঃ ফরিদ মিয়ার ছেলে। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কোস্টগার্ডের স্টাফ অফিসার লেঃ রিয়াজ আহমেদ।
