ভোলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. অচিন্ত্য কুমার ঘোষ, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ শোভন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন এবং মনপুরা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফয়জুর রহমান।
জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী ড. আবুবকর। সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জিজেইউএসের টেকনিক্যাল অফিসার মিঠুন মণ্ডল।
এ সময় বক্তব্য দেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রকল্প সমন্বয়কারী মো. ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন এফডিএ’র টেকনিক্যাল অফিসার মো. ফকরুল আলম হাসিব, জিজেইউএসের টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, উন্নয়নকর্মী, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, প্রতিবন্ধি ফরমের সদস্য, পিভিসি সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।
