সর্বশেষঃ

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এশিয়া ডক্টরস পয়েন্টের স্বাস্থ্যসেবা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার হাতে হেলথ কার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান নবাব, সাংগঠনিক সম্পাদক মো: হাসনাইন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সংগঠনের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ বলেন, সাংবাদিকদের কল্যাণে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে সদস্যরা উপকৃত হবেন এবং ভবিষ্যতে আরও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় আমাদের অনুপ্রাণিত করবে। তিনি এ উদ্যোগের জন্য এশিয়া ডক্টরস পয়েন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।