ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ভোলার সদর উপজেলা সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সমিতির সহ-সভাপতি মনির সাজওয়াল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন, ভোলা ঈদগাহ্ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান ও এনামুল হক। ইফতার মাহফিলে ভোলা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
