সর্বশেষঃ

ভোলায় জলবায়ু সহনশীল মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে পড়া উপকূলীয় মৎস্য খাত রক্ষায় ‘স্মার্ট ফিসারিজ’ উপ-প্রকল্পের আওতায় Climate Vulnerability and Climate Resilient RECP বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) স্মার্ট ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জিজেইউএস প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সরকারি মৎস্য খামার ভোলার ফার্ম ম্যানেজার এইচ.এম. জাকির হোসেন প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো: মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন) মো: আজাদ হোসেন, উপ পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক গোপাল চন্দ্র শীল, টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম, এনভায়রনমেন্ট অফিসার মো: মোরসালিন এবং সহকারী টেকনিক্যাল অফিসার রিপন শেখ। জিজেইউএস ভোলা ১ শাখার ২৫ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি ও বিপদাপন্নতার মাত্রা নিরূপণ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব চিত্র এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞরা সম্ভাব্য সমাধান প্রদান করেন। প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।