মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ভোলায় প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসন-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) সহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোলা জেলা প্রসাশন সর্বদা তৎপর থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় টহল, নজরদারি এবং সমন্বিত কার্যক্রম জোরদার করা হবে। সভায় মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। আলোচনা শেষে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
