প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল

ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গ্রামবাংলা অন্যতম ঐতিহ্য মেলা। বিভিন্ন উৎসবে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এই মেলা। কিন্তু কালের আবর্তে সেই মেলা এখন অনেকটাই বিলুপ্তপ্রায়। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সেই মেলা পুনরুদ্ধারে এবার ভোলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ বাজার ও মেলা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভোলা শহরের যুগীরঘোলস্থ পুরাতন বাস টার্মিনালে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
ভোলা বাস মালিক সমিতির আয়োজনে ও মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহবায়ক ও ভোলা বাস মালিক সমিতির সম্পাদক ফজলুল কাদের বাচ্চু মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা বাস মালিক সমিতির সভাপতি এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, মুনতাছির আলম রবিন চৌধুরী, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন হাজী, মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান প্রমূখ।


মেলা মানেই কেনাকাটার মহা সমারোহ। ঈদ এবং পহেলা বৈশাখকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার উদ্ধোধনী দিনেই ব্যপক সাড়া পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। মেলায় সুলভ মূল্যে প্রসাধনী, রেডিমেট কাপড় ও খেলনা সামগ্রীসহ অন্তত ৩০টি স্টল বসছে। আত্যাধুনিক সামগ্রী, বিনোদনের রাইডস ও খাবারের দোকান থাকায় ঈদ আনন্দ বাজার জমে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।