ভোলায় কবর জিয়ারতের গুরুত্ব ও আদব নিয়ে সচেতনতামূলক পোস্টার স্থাপন
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আটক
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার রাতে তাকে শহর থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মোঃ সাদ্দাম হোসেন। সে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সোমবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলার উপজেলার নবারুণ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
