সর্বশেষঃ

উপকূলীয় নারীর ক্ষমতায়নে প্রাণি সম্পদ নিয়ামক হতে পারে

প্রাণি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বোরহানউদ্দিনের ইউএনও

মনিরুজ্জামান ॥ উপকূলীয় অঞ্চলে নারীরা গৃহভিত্তিক হাঁস-মুরগি ও ছাগল পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। যার মাধ্যমে নারীর ক্ষতায়ন হতে পারে। নারীর ক্ষমতায়নে প্রাণি খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, পুষ্টি নিশ্চিত করতে এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করে। গ্রামীণ নারীরা হাঁস-মুরগি, গরু ও ছাগল পালনের মাধ্যমে বাড়তি আয় করেন, যা তাদের আত্মনির্ভরশীল করে তোলে। পাশাপাশি, তাদের উৎপাদিত ডিম, দুধ ও মাংস পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করে। বুধবার (২৬ নভেম্বের) সকালে বোরহানউদ্দিন হ্যালিপ্যাডের বিপরীত পার্শের বালুর মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ চন্দ্র দাস এ সব কথা বলেন।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি:প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসা: নাজনীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার, হিসাব রক্ষক অফিসার আব্দুস ছালাম, অফিসার ইনচার্জ মো ছিদ্দিকুর রহমান, উপজেলা জামায়েত আমীর মাওলানা মাকসুদুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আজম কাজী, যুগ্ম সম্পাদক সহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির প্রমূখ।
দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৩০টি স্টলে উপজেলার ১৫০ জন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্ত। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃদন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।