সর্বশেষঃ

বোরহানউদ্দিনে সমমনা ৮ ইসলামী দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ২ ডিসেম্বর বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে ভোলা-২ বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কারী মাওলানা সালাউদ্দিন আইয়ুবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মো. রেযাউল করীম বুরহানী। তিনি বলেন, ২ ডিসেম্বরের মহাসমাবেশ কোনো দলীয় জোটের অনুষ্ঠান নয়; এটি জনগণের অধিকার পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে গণভোট-নির্ভর সুশাসন নিশ্চিত করার সংগ্রাম। সভায় উপস্থিত নেতারা জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমমনা আট দলের ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরেন। সমমনা আট ইসলামী দলের ৫ দফা দাবি হচ্ছে-
১. জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা : রাষ্ট্রীয় পুনর্গঠন ও জনগণের সার্বভৌমত্বকে কার্যকর করতে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি ও আইনি ভিত্তি প্রদান করতে হবে।
২. নির্বাচন পূর্ব গণভোট ও পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা : নির্বাচনের আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজন এবং জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানানো হয়।
৩. সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ : প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক মাঠ সমতা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা : জুলাই মাসে সংঘটিত হত্যাকা-ের আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত, বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি তোলা হয়।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা : রাষ্ট্রীয় সুবিধা ভোগকারী দলগুলোর রাজনৈতিক একচেটিয়াতা ভেঙে দিতে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। সভায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য সমমনা দলের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।