বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট এলাকায় নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল মেঘনার পাড়ে ভস্মীভূত করা হয়। এসময় দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জিয়াউল আহসান ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
