সর্বশেষঃ

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে স্টপ দ্য স্টিগমা (এসটিএস) প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা হলরুমে ফাউন্ডেশনের ভোলা জোনের প্রজেক্ট ম্যানেজার মোঃ বিপ্লব হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবউন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি জাকির আলম প্রমূখ। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত ও তাদের এ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। প্রকল্পটি মাসিক সম্পর্কিত কুসংস্কার দূরীকরণ এবং সহায়ক পরিবেশ তৈরির লক্ষে প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে বলেও সভায় অবহিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।