ভোলার আলীনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রতিকার চান ভুক্তভোগী পরিবার
চরফ্যাশনে মরা গরুর মাংস বিক্রি, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনের বসতউল্লাহ চৌমুহনী এলাকায় স্থানীয় কসাই নসুর বিরুদ্ধে মৃত ও ভাইরাস আক্রান্ত গরুর মাংস বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের অবৈধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, এর আগেও নসুর বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছিল। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী নেতা এবং প্রশাসনের কিছু ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে তিনি বিষয়গুলো ধামা-চাঁপা দিয়ে আসছেন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইনউদ্দীন, আমিনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব মোশাররফ, যুগ্ম আহবায়ক ফারুকসহ স্থানীয় জনগণ গরুসহ হাতেনাতে ধরে ফেলেন এবং প্রতিবাদ জানাতে জড়ো হন।
এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই অসুস্থ ও ভাইরাস আক্রান্ত গরু জবাই করে মানুষের মধ্যে বিক্রি করে থাকেন নসু। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তারা প্রশ্ন তুলেছেন-যদি এভাবে জনস্বাস্থ্য নিয়ে খেলা চলে, তাহলে মানুষ কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে ? এলাকাবাসী কসাই নসুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ব্যবসা চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সুত্র : এনটিভি।
