বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে হাফিজ ইব্রাহিমের গণমিছিল ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে গণ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। সোমবার (১১ আগস্ট) বিকালে দৌলতখানের বাংলাবাজার, ঘুইংঘারহাটসহ বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহাজান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর মোরশেদ কুট্টি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা লিটন, আবুহেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।
