সর্বশেষঃ

বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের মাগফিরাত কামনায় দৌলতখানে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, দৌলতখান :

ভোলা জেলার দৌলতখান উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইমাম ও খতীব মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী সাহেব দোয়া পরিচালনা করেন। তিনি বলেন, “মানবজীবনের এইসব কঠিন বিপর্যয় আমাদের জন্য ইবাদত ও আত্মশুদ্ধির উপলক্ষ হতে পারে। যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় শাহাদাতবরণ করেছেন, আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।

দোয়ায় বিভিন্ন স্তরের মুসল্লিগণ গভীর আবেগ ও শ্রদ্ধাভরে অংশগ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন। এ ধরণের মানবিক বিপর্যয়ে মুসলিম সমাজের সমবেদনা, সংহতি ও দোয়ার শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, তা আবারও প্রমাণিত হলো এই আয়োজনের মাধ্যমে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।