মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী কয়েক হাজার মানুষ
ঢাকায় সমাবেশ উপলক্ষে মনপুরায় জামায়াতের স্বাগত মিছিল

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় স্বাগত মিছিল ও সমাবেশ করে উপজেলা জামায়াত। ১৯ জুলাই ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করার লক্ষে এই স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা হাজিরহাট বাজারে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা জামায়াতের আমির মাও. আমিমুল ইসলাম জসিম, উপজেলা সেক্রেটারী মাও. আলাউদ্দিন ফরাজি, সাবেক আমির হাফেজ মাও. রফিকুল ইসলাম ও জামায়াত নেতা ও হাজিরহাট ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইউনুচ।
