জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
তজুমদ্দিনে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

তজুমুদ্দিন সংবাদদাতা :: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাঈদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিৎ চন্দ্র শীল ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
