সর্বশেষঃ

কুকরি-মুকরিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুকরি-মুকরি প্রতিনিধি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুকরি-মুকরি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র ও যুবদল নেতা মোহাম্মদ রমিজ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, হেনজে আলী ও ফোরকান হাওলাদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সাহস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।