সর্বশেষঃ

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান সোয়েব : মনপুরা প্রতিনিধি।। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চরফ্যাশন-মনপুরা আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন চৌধুরী বাচ্চু, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ডা. কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল এহসান জসিম এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এজন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় সমবায় আন্দোলনের প্রসার, সমবায়ীদের ঐক্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের অবদান নিয়েও আলোচনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।