জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য সচেতনতায় ভোলা জেনারেল হাসপাতাল চত্বর পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

মোঃ সোহেল রানা ।। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভোলা জেলা শাখা।
আজ সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভোলা সদর চত্বরে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সচেতনতা বাড়াতে জনকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
