সর্বশেষঃ

ভোলার ধনিয়ায় রাস্তা সংস্কার করলো জামাতে ইসলামী

স্টাফ রিপোর্টার : ভোলার ধনিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাটি স্থানীয় জনগণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করেছিল। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বৃহস্পতিবার (৫ জুন) জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা স্বেচ্ছাশ্রমে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনিয়া ইউনিয়ন সংলগ্ন গাজীপুর রোডস্থ ধনিয়া তুলাতুলি সড়কটি দীর্ঘদিন ধরে খাদখন্দে ভরা ছিল। সামনে ঈদ উল আযহা আগত, সড়কটিতে চলাচলরত পথিকদের দুর্ভোগের বিষয়টি নজরে এনে জামায়াতের নেতাকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সংস্কার কাজে অংশ নেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম নাজিম সহ স্থানীয় নেতা-কর্মীরা।

জামায়াত নেতৃবৃন্দ জানান: “জনসেবার আমাদের নৈতিক দায়িত্ব, আমরা রাজনৈতিক দলের চেয়েও একটি আদর্শিক সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই।

এ সময় স্থানীয় বাসিন্দারা জামায়াত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “সরকারি সহযোগিতা না থাকলেও এভাবে যদি রাজনৈতিক দলগুলো মানুষের জন্য এগিয়ে আসে, তাহলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামী বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।