গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ
চরফ্যাশনের আযানের ধ্বনিতে মসজিদে ছুটে যায় যে ব্যবসায়ীগণ

চরফ্যাশন সংবাদদাতা ॥ কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কি মধুর আযানের ধ্বনি ! আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে। কবি কায়কোবাদের হৃদয়স্পর্শী আযান কবিতার মত মুগ্ধমনে ছুটে যায় কি দিবসে, কি সন্ধ্যায়, কি রজনীতে । আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদপানে ছুটে যায় মুসল্লিরা। বাজারের অন্যান্য দোকানপাট খোলা থাকলেও চরফ্যাশন বাজারের সদর রোডস্থ পাদুকা ও পুস্তক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আযানের ধ্বনির সাথে সাথে ছুটে যায়। মালামাল বিক্রি অবস্থায় দোকান বন্ধ রেখেই মালিক-কর্মচারী সকলে ছুটে যায় জামাতে নামাজ আদায়ে মসজিদ পানে।
চরফ্যাশন পুস্তক ব্যবসায়ী সমিতি ও পাদুকা ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ব্যবসা প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে রাত ১০/১১ টা পর্যন্ত চলে বিরামহীন বেচাকেনা। এক একটি পাদুকা ও পুস্তকের দোকানে মালিক পক্ষ ছাড়াও ৪-৫ জন করে স্টাফ রয়েছে। সকলেই সম্মিলিতভাবে বেচা-বিক্রির সাথে জড়িত। ক্রেতার নিকট তাদের পণ্য বিক্রির তাদের প্রধান ধ্যান-জ্ঞান হলেও যে ই মসজিদে মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনিতে মুসলিম সম্প্রদায়কে নামাজ তথা কল্যাণের পথে ডাকেন সাথে সাথেই এসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক মালিক কর্মচারী নামাজের জন্য ধাবিত হন মসজিদে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত বাদে বাকি চার ওয়াক্ত জোহর, আসর, মাগরিব ইশা ওয়াক্তের নামাজ ব্যবসা চলাকালীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের সবাই মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেন।
মালিহা বুক কর্নারের একজন স্টাফ জানান, আমাদের সৌভাগ্য যে আমরা এমন প্রতিষ্ঠানে চাকরি করতে পেরে। যেখানে আমরা পবিত্র আযানের সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সহিত প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জামায়াতের সহিত নামাজ আদায় করতে পারলে অন্তর-আত্মায় প্রশান্তি আসে। এ কাজটি আমরা নিয়মিত করতে পারছি। সমিতি পক্ষ খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে। যা প্রায় কয়েক বছর যাবত বহাল। আশা করি সমিতি কর্তৃপক্ষ ভবিষ্যতে এ সিদ্ধান্তে অটুট থাকবে।
জুতা কিনতে আসা মাসুদ আহমেদ নামে এক ক্রেতা জানান, তিনি জুতা কিনতে এসে দেখেন প্রত্যেকটা জুতার দোকান বন্ধ, সামনে বোর্ডে লিখা নামাজ আদায়ের জন্য সাময়িক বন্ধ। এ দৃশ্যটি সত্যি হৃদয় প্রশান্তিময়। এ সিদ্ধান্তের জন্য তাদের সাধুবাদ জানাই। তিনি আরো জানান, বাজারের ওষুধের দোকান ব্যতিত প্রতিটি দোকান নামাজের সময় বন্ধ রাখা উচিত। প্রয়োজনে নিয়ম করে বন্ধ রাখা। তাহলে ব্যবসায়ী (দোকানদার) ও কাস্টমার সকলেই নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে বাধ্য হবে।
চরফ্যাশন পাদুকা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা জালাউদ্দীন রুমি বলেন, মুসলিম হিসেবে আমাদের ওপর নিয়মিত নামাজ আদায় করা ফরজ। গত ১৫ বছর যাবত আমরা আমাদের দায়িত্ব থেকেই সমিতির সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আযানের সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করি। আমাদের এ সিদ্ধান্ত ভবিষ্যতেও বহাল থাকবে। আমরা আশা করি বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও আমাদের মত অনুরূপ সিদ্ধান্ত নিবে।
