সর্বশেষঃ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে খাবার বিতরণ

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দারিদ্র্য দিনমজুর পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (১জুন) সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিণ বাস স্ট্যান্ডে দোয়া মাহফিল শেষ করে এ খাবার বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা যুবদলের সভাপতি শিহাব হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খাঁ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সভাপতি বশির আহমেদ। পৌর যুবদলের সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।