লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
বোরহানউদ্দিনে ভূমি মেলার উদ্বোধন

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” শ্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভূমি মেলা শুরম্ন হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে ) সকাল ৯ টায় ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমির অংশগ্রহণে ভূমি বিষয়ক সচেতনা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালী করেন। এরপর মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “ভূমি আমার ঠিকানা” নামক পুস্তিকা বিতরণ করা হয়। রবিবার থেকে আগামী ২৭ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও সহকারী কমিশনারের অফিসে।
সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান জানান, ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ফ্রি ভূমি উন্নয়ন করের আবেদন এবং নাগরিক অনলাইনে তাৎক্ষণিক টাকা পরিশোধ করলে ভূমি উন্নয়ন করের রশিদ প্রিন্ট করে সরবরাহ করা হবে। কাগজপত্র সঠিক থাকলে তাৎক্ষণিক ই-নামজারি নিষ্পন্ন করা হবে। যেকোনো সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান বা পরামর্শ দেয়া হবে। ভিপি ও চান্দিনা ভিটি নবায়ন আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মেলায় ভূমি উন্নয়ন কর গ্রহণের পাশাপাশি আগত সেবা গ্রহিতাকে ধরিত্রী রক্ষা কর্ণার থেকে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। তিনি শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক তথ্য পৌছে দিতে লার্নিং সেশন নেন। কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন। পরে বিজয়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান জানান, এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। এ মেলা ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
