লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান বেরহানউদ্দিনের ইউএনও’র

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান প্রধান অতিথির বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা হলো মানুষের মৌলিক অধিকার ও জীবনের মূল চালিকাশক্তি। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। আমাদের সামনে বসা এই সোনা মনিরাই দেশের সম্পদ। ভবিষ্যতে ওরাই দেশ চালাবে। ওরা যত যোগ্য হবে, দেশ ততো ভালো চলবে। তাই দেশের কথা চিন্তা করে ওদের মাঝে গুণগত শিক্ষা নিশ্চিত এবং সহশিক্ষার আলোয় আলোকিত করতে হবে।
তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকের বাইরে চিন্তা করার সুযোগ তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। বিভিন্ন প্রতিযোগিতা যেমন রচনা, চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক ইত্যাদি তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
