সর্বশেষঃ

বোরহানউদ্দিনে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ গ্রামীণ প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বোরহান উদ্দিনের দর্জি প্রশিক্ষণও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির আওতায় ২৮ জন নারীকে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে এ কর্মসূচিতে আজ রবিবার মানিকেরা হাট সংস্থার কার্যালয় উপকরণ বিতরণ করা হয়েছে।
সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক আবু জাফর মোহাম্মদ ছালেহ জানান, তিন মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের একটি করে সেলাই মেশিন দেওয়া হবে। এর মাধ্যমে বাড়িতে বসে সেলাইয়ের মাধ্যমে মহিলাদের উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। এতে করে তাঁরা আত্মনির্ভরশীল হতে পারবে। বর্ধিত আয়ে তারা পরিবারের অন্যান্য চাহিদা মেটাতে পারবে।
সুবিধাভুগি আসমা বেগম, নমিতা রানী, লিমা বেগম, সুমাইয়া, বিবি খাদিজা সুখী জানান, এখন আমাদের পরিবারের আয়ের উৎস হবে এই সেলাই মেশিন। নিজেদের জামাকাপড়ের পাশাপাশি অন্যেরও কাজ করা যাবে। একদিকে যেমন পরিবারের খরচ কমবে, অন্যদিকে বাড়তি আয়ও হবে।তাঁরা এ কর্মসূচি অব্যাহত রাখার জন্য সংস্থার প্রতি আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।