সর্বশেষঃ

চরফ্যাশনে মাসুদ হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনে হামলা চালিয়ে মাসুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল আমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আবু বকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আল আমিনের হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হন। আহত হন ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ আরও অন্তত আরো ৬ জন। মাসুদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভারে ব্যবসা করতেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।