সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইকবাল (৩৫) পিতা মিন্টু নামক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড বসত ঘরে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্র জানায়, ইকবাল ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে প্রতিবেশী এক বাসায় বিদ্যুৎ এর কাজ করতে গেলে পরে যায়। পরে বাসার লোক তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনর্জাচ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।