লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তৃারা মাদক নির্মুলে করনীয় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে যানজট নিরসন সহ বেশ কিছু বিষয় নিয়ে বর্তমান আইন-শৃঙ্খলার অবনতি ও আইন-শৃঙ্খলা উন্নতিসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিষয়ে আলোচনা করেন।
সভায় বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ওসি ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নিরুপম সরকার সোহাগ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান, কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, জনসাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক অন্তর হাওলাদার, ফয়সাল আহমেদ, ইকবাল হোসেন নয়ন, এইচ এ শরিফ, সাইফুল ইসলাম আকাশ, ছাত্র প্রতিনিধি হিসেবে ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
