খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেহেন্দিগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও নাগরিক সমাজের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারো মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের জমায়েতে বৃহস্পতিবার আব্দুল্লাহপুর থানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গন পরিপূর্ণ হয়ে হয়ে ওঠে।
এ সময়ে সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ তার বক্তব্যে বলেন, বিএনপি কোন চাঁদাবাজি দল না। বর্তমানে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মানুষকে চাঁদাবাজির বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা বর্তমান অন্তবর্তীকালীন সরকার সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারছেন না যার ফলে সাধারণ মানুষ বাজারের দ্রব্যমূল্যের কাছে অসহ্যের শিকার হতে হচ্ছে।
তিনি বর্তমান সরকার কে আহ্বান জানান, সুষ্ঠভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে দেশ পরিচালনার জন্য সুযোগ করে দিতে। কেননা বর্তমানে দেশের যে বর্তমান পরিস্থিতি তা মোকাবেলার জন্য একটি নির্বাচিত দলই পারে দেশের সার্বিক সমস্যা মোকাবেলা করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ নায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার কারিগড়ের জন্য দোয়া কামনা আজকের এই আয়োজন।
