দৌলতখানে মেঘনা নদীতে অভিযান, ১ লাখ মিটার জাল ও ৮০ কেজি মাছ জব্দ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার প্রতিরোধে পরিচালিত এ অভিযানের বাস্তবায়নে ছিল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, দৌলতখান।
